গীতবিতান
← সব গান

বেলা গেল তোমার পথ চেয়ে

পর্যায়: পূজা

বেলা গেল তোমার পথ চেয়ে । শুন্য ঘাটে একা আমি, পার ক'রে লো খেয়ার নেয়ে ।। ভেঙ্গে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি, সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ।। ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে, আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-'পরে । এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা, এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24