ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ।। কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা, কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ।। চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল'পরে স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ । প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে, ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ।।