ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল । মধু-অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল । দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে- নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল । মধু-অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল ।।