ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন- তবে কেন মিছে ভালোবাসা । মন দিয়ে মন পেতে চাহি । ওগো, কেন- ওগো, কেন মিছে এ দুরাশা ।। হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে । ওগো, কেন- ওগো, কেন মিছে এ পিপাসা ।। আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কী অভাব আছে । আছে মন্দ সমীরণ, পুষ্পবিভুষণ, কোকিলকুজিত কুঞ্জ । বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়, একি ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায় জীবন যৌবন গ্রাসে । তবে কেন- তবে কেন মিছে এ কুয়াশা ।।