মিশ্র পিলু । ঝাঁপতাল ভালো যদি বাস, সখী, কী দিব গো আর- কবির হৃদয় এই দিব উপহার ।। এত ভালোবাসা, সখী, কোন হৃদে বলো দেখি- কোন্ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার ।। তা হলে এ হৃদিধামে তোমারি তোমারি নামে বাজিবে মধুর স্বরে মরমবীণার তার । যা-কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি নাম- কী আছে কবির বলো, কী তোমারে দিব আর ।।