গীতবিতান
← সব গান

ভালো মানুষ নই রে মোরা

পর্যায়: বিচিত্র

ভালো মানুষ নই রে মোরা ভালো মানুষ নই- গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে ওই।। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে- পূঁথির কথা কই নে মোরা, উল্‌টো কথা কই।। জন্ম মোদের ত্র‍্যহস্পর্শে, সকল অনাসৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা- আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24

ভালো মানুষ নই রে মোরা – গীতবিতান