গীতবিতান
← সব গান

ভাসিয়ে দে তরী তবে

পর্যায়: পরিশিষ্ট

ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি । বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরী ।। ডুবেছে রবির কায়া, আধো আলো, আধো ছায়া- আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরি ।। একটি তারার দীপ যেন কনকরে টিপ দূর শৈলভুরুমাঝে রয়েছে উজল করি । নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্দ- শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-01