গীতবিতান
← সব গান

ভেবেছিলেম আসবে ফিরে

পর্যায়: প্রকৃতি

ভেবেছিলেম আসবে ফিরে, তাই ফাগুনশেষে দিলেম বিদায়। তুমি গেলে ভাসি নয়ননীরে এখন শ্রাবণদিনে মরি দ্বিধায় ।। এখন বাদল-সাঁঝের অন্ধকারে আপনি কাঁদাই আপনারে, একা ঝরো ঝরো বারিধারে ভাবি কী ডাকে ফিরাব তোমায়।। যখন থাক আঁখির কাছে তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে । সেই ভরা দিনের ভরসাতে চাই বিরহের ভয় ঘোচাতে, তবু তোমা-হারা বিজন রাতে কেবল হারাই-হারাই বাজে হিয়ায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24