ভিক্ষে দে গো, ভিক্ষে দে ।
দ্বারে দ্বারে বেড়াই ঘুরে, মুখ তুলে কেউ চাইলি নে ।
লক্ষী তোদের সহায় হোন, ধনের উপর বাড়ুক ধন-
আমি একটি মুঠো অন্ন চাই গো, তাও কেন পাই নে ।
ওই রে সূর্য উঠল মাথায়, যে যার ঘরে চলেছে ।
পিপাসাতে ফাটছে ছাতি, চলতে আর যে পারি নে।
ওরে তোদর অনেক আছে, আরো অনেক হবে-
একটি মুঠো দিবি শুধু আর কিছু চাহি নে ।।