গীতবিতান
← সব গান

ভয় করব না রে বিদায়বেদনারে

পর্যায়: প্রেম

ভয় করব না রে বিদায়বেদনারে । আপন সুধা দিয়ে ভরে দেব তারে । চোখের জলে সে-যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে, পরব বুকের হারে । নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে । বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে, এ মোর সাধনা রে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-06