গীতবিতান
← সব গান

ভরা থাক্‌ স্মৃতিসুধায়

পর্যায়: প্রেম

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি।। বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফ'লে হৃদয়ের নূতন বাণী।। যে পথে যেতে হবে সে পথে তুমি একা- নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা। সারা দিনে সঙ্গোপনে সুধারস ঢালবে মনে পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24