গীতবিতান
← সব গান

ভোরের বেলা কখন এসে পরশ করে

পর্যায়: পূজা

ভোরের বেলা কখন এসে পরশ করে গেছ হেসে । আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে- জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ।। মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে । মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে । হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো- জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08

ভোরের বেলা কখন এসে পরশ করে – গীতবিতান