ভোর হল বিভাবরী, পথ হল অবসান- শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান।। ধন্য হলি ওরে পান্থ রজনীজাগরক্লান্ত, ধন্য হল মরি মরি ধূলায় ধূসর প্রাণ ।। বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে, মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে। হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রধারা- লজ্জা ভয় গেল ঝরি, ঘুচিল রে অভিমান।।