গীতবিতান
← সব গান

ভোর হল যেই শ্রাবনশর্বরী

পর্যায়: প্রকৃতি

ভোর হল যেই শ্রাবনশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী ।। গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি, আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি ।। বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে- আড়াল ক'রে রেখেছিলে আমার বনের পানে । কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারে তোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্মরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08