গীতবিতান
← সব গান

ভয় নেই রে তোদের

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ভয় নেই রে তোদের নেই রে ভয়, যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা । দখিন হাওয়ায় পাল তুলে দে, পাল তুলে দে- সেই হাওয়াতে উড়ছে আমার মন । ওই শুকতারাতে রেখে দিলেম দৃষ্টি আমার- ভয় কিছু নেই, ভয় কিছু নেই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04

ভয় নেই রে তোদের – গীতবিতান