ভুবনজোড়া আসনখানি আমার হৃদয়-মাঝে বিছাও আনি ।। রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি, তোমার আকাশ-ভরা সকল বাণী- হৃদয়-মাঝে বিছাও আনি ।। ভুবনবীণার সকল সুরে আমার হৃদয়পানে দাও-না পূরে । দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ- তোমার করুণ শুভ উদার পাণি হৃদয় মাঝে দিক্-না আনি ।।