গীতবিতান
← সব গান

ভুবন হইতে ভুবনবাসী

পর্যায়: পূজা

মিশ্র সাহানা । একতাল ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে । হৃদয়মাঝে হৃদয়নাথ আছে নিত্য সাথ সাথ- কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে ।। হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম হেথা পূরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01