গীতবিতান
← সব গান

ভুল করেছিনু ভুল ভেঙেছে

পর্যায়: প্রেম

অমর । ভুল করেছিনু ভুল ভেঙেছে । এবার জেগেছি, জেনেছি- এবার আর ভুল নয়, ভুল নয় ।। ফিরেছি মায়ার পিছে পিছে । জেনেছি স্বপন সব মিছে । বিঁধেছে বাসনা-কাঁটা প্রাণে- এ তো ফুল নয়, ফুল নয় ।। পাই যদি ভালোবাসা হেলা করিব না, খেলা করিব না লয়ে মন । ওই প্রেমময় প্রাণে লইব আশ্রয় সখী, অতল সাগর এ সংসার- এ তো কূল নয়, কূল নয় ।। ভুল করেছিনু, ভুল ভেঙেছে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18