না না, ) ভুল কোরো না গো, ভুল কোরো না,
ভুল কোরো না ভালোবাসায় ।
ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায় ।।
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি, দেয় না সে ফাঁকি,
পরিচিত আমি তারি ভাষায় ।।
দয়ার ছলে তুমি হোয়ো না নিদয় ।
হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয় ।
রেখো না লুব্দ করে, মরণের বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায় ।।