গীতবিতান
← সব গান

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে

পর্যায়: প্রকৃতি

বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে । ভেবেছিলেম ফিরব না রে । এই তো আবার নবীন বেশে এলেম তোমার হৃদয়দ্বারে ।। কে গো তুমি ।- 'আমি পারুল।' তোমার কে বা ।- 'আমরা আমের মুকুল গো এলেম আবার আলোর পারে ।।' 'এবার যখন ঝরব মোরা ধরার বুকে ঝরব তখন হাসিমুখে- অফুরানের আঁচল ভরে মরব মোরা প্রাণের সুখে ।' তুমি কে গো ।- 'আমি শিমুল ।' তুমি কে গো ।- 'কামিনী ফুল ।' তোমার কে বা ।- 'আমরা নবীন পাতা গো শালের বনে ভারে ভারে ।।'
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10