বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না ।।
দুটি অতুল পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির 'পরে তার করুণা মাটি হল- সে পদ মোর পথে চলিবে না ?।
তব কন্ঠ-'পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা ।
যদি ও মুখ মনোরব শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি 'প্রিয়' বা 'প্রিয়তম', তাহে তো কণা মধু ফুরাবে না ।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি-
এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না ।।