গীতবিতান
← সব গান

বিপাশার তীরে ভ্রমিবারে যাই

পর্যায়: নাট্যগীতি

বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ ।। চারি দিকে তার ফুটে আছে ফুল- কেহ বা হেলিয়া পরশিছে চুল, দুয়েকটি শাখা কপাল ছুঁইয়া, দুয়েকটি আছে কপোলে নুইয়া, কেহ বা এলায়ে চেতনা হারায়ে চুমিয়া আছে চিবুক । বসন্তপ্রভাতে লতার মাঝারে মুখানি মধুর অতি- অধর-দুটির শাসন টুটিয়া রাশি রাশি হাসি পড়িছে ফুটিয়া, দুটি আঁখি-'পরে মেলিছে মিশিছে তরল চপল জ্যোতি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11