গীতবিতান
← সব গান

বিপুল তরঙ্গ রে

পর্যায়: পূজা

ভীমপলশ্রী । তেওরা বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে । সব গগন উদ্‌বেলিয়া- মগন করি অতীত অনাগত আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ ।। তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনাধারা, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয়বিহঙ্গ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04