বেহাগ । কাওয়ালি বিরহ মধুর হল আজি মধুরাতে । গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে ।। ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে ।। সুদূরের সুগন্ধধারা বায়ুভরে পরানে আমার পথহারা ঘুরে মরে । কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে, বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে ।।