বিরস দিন, বিরল কাজ, প্রবল বিদ্রোহে এসেছে প্রেম, এসেছে আজ কী মহা সমারোহ ।। একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ, ভাঙিলে দ্বার কোন্ সে ক্ষণ অপরাজিত ওহে ।। কানন-'পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা । গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা । যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ, আঁখি তোমার তড়িতবৎ ঘন ঘুমের মোহে ।।