গীতবিতান
← সব গান

বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ কর' মহোজ্জ্বল আজ হে । বরপুত্রসংঘ বিরাজ' হে । শুভ শঙ্খ বাজহ বাজ' হে । ঘন তিমিররাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর', লহ' জ্যোতিদীক্ষা । যাত্রিদল সব সাজ' হে । দিব্যবীণা বাজ' হে । বল' জয় নরোত্তম, পুরুষসত্তম, জয় তপস্বিরাজ হে । জয় হে, জয় হে, জয় হে, জয় হে । এস' কর্মী, এস জ্ঞানী, এস' জনকল্যাণধ্যানী, এস হে ধীশক্তিসম্পদ মুক্তবন্ধসমাজ হে । বীরধর্মে পুণ্যকর্মে বিশ্বহৃদয় রাজ' হে । শুভ শঙ্খ বাজহ বাজ' হে । বল' জয় নরোত্তম, পুরুষসত্তম, জয় তপস্বিরাজ হে । জয় হে, জয় হে, জয় হে, জয় হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-28