গীতবিতান
← সব গান

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দিই ফাঁকি

পর্যায়: পূজা

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি ! অধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি ।। কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি । অধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি ।। বাহির আমার শুক্তি যে কঠিন আবরণ- অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন । হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি ? অধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09