গীতবিতান
← সব গান

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে

পর্যায়: আনুষ্ঠানিক

বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে । স্থলে জলে নভতলে বনে উপবনে নদীনদে গিরি-গুজা-পারাবারে নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা । নববসন্তে নব আনন্দ- উৎসব নব- অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে; শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে; পিককুজনপুষ্পবনে বিজনে । তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে কলগীত সুললিত বাজে । তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা । দিকে দিকে তব বাণী- নব নব তব গাথা- অবিরল রসধারা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18