গীতবিতান
← সব গান

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো

পর্যায়: পূজা

বিশ্বসাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও ।। নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে- সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও ।। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমারও । গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে- সবার তুমি আনন্দধন হে প্রিয়, আনন্দ সেই আমারও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16