বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল । বাঁশির ধ্বনি হাওয়ায় ভাসে, সবার কানে বাজবে না সে- দেখ্ লো চেয়ে যমুনা ওই ছাপিয়ে গেল কূল ।।