← সব গানবঁধুয়া হিয়া পর আও রে
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
বঁধুয়া, হিয়া-পর আও রে !
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-'পর চাও রে !
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না-
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-'পর মুরলি বজাওলি না !
লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ !
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ !
ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি !
ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি !
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান ।
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান ।
ধন্য ধন্য রে, ভানু গাহিছে, প্রেমক নাহিক ওর ।
হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুঁক প্রেমরস-ভোর ।