ইমন । ঝাঁপতাল বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ । সকলই যে স্বপ্ন ব'লে হতেছে বিশ্বাস ।। তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা- এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস ।।