বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না ।
মম মন বুঝে দেখো মনে মনে- মনে রেখো, কোরো করুণা ।।
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি-
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই - সে আমার নহে ছলনা ।।
দিনেকের দখা, তিলকের সুখ,
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ-
পলকের পরে থাকে বুক ভ'রে চিরজনমের বেদনা ।
তারি মাঝে কেন এত সাধাসাধি,
অবুঝ আধারে কেন মরি কাঁদি-
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা ।।