মিশ্র বিভাস । দাদরা বঁধু, তোমায় করব রাজা তরুতলে, বনফুলের বিনোদমালা দেব গলে ।। সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, অভিষেক করব তোমায় আঁখিজলে ।।