গীতবিতান
← সব গান

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা

পর্যায়: পূজা

লচ্ছাসার । ঝাঁপতাল বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ।। বাজে অসীম নভোমাঝে অনাদি রব, জাগে অগণ্য রবিচন্দ্রতারা ।। একক অখন্ড ব্রহ্মাণ্ডরাজ্যে পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে । বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত, লক্ষশত ভক্তচিত বাক্যহারা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04