বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান !
সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান ।।
আমি ভুলব না আর সহজেতে, সেই প্রাণে মন উঠবে মেতে
মৃত্যু-মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রাণ ।।
সে ঝড় যেন সই আনন্দে চিত্তবীণার তারে
সপ্তসিন্ধু দশদিগন্ত নাচাও যে ঝঙ্কারে ।
আরাম হতে ছিন্ন ক'রে সেই গভীরে লো গো মোরে
অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান ।।