গীতবিতান
← সব গান

বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে

পর্যায়: প্রকৃতি

বকুলগন্ধে বন্যা এল দখিন-হাওয়ার স্রোতে । পুষ্পধনু, ভাসাও তরী নন্দনতীর হতে ।। পলাশকলি দিকে দিকে তোমার আখর দিল লিখে, চঞ্চলতা জাগিয়ে দিল অরণ্যে পর্বতে ।। আকাশ-পারে পেতে আছে একলা আসনখানি- নিত্যকালের সেই বিরহীর জাগল আশার বাণী । পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে, পলাশ-জবায় কনক-চাঁপায় অশোকে অশ্বথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-09