গীতবিতান
← সব গান

বলেছিল ধরা দেব না

পর্যায়: নাট্যগীতি

বলেছিল 'ধরা দেব না', শুনেছিল সেই বড়াই । বীরপুরুষের সয় নি গুমোর, বাধিয়ে দিয়েছে লড়াই । তার পরে শেষে কী যে হল কার, কোন্‌ দশা হল জয়পতাকার ।- কেউ বলে জিৎ, কেউ বলে হার, আমরা গুজব ছড়াই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-12