গীতবিতান
← সব গান

বলে দাও জল দাও জল

পর্যায়: চণ্ডালিকা

বলে, দাও জল, দাও জল । দেব আমি কে দিয়েছে হেন সম্বল । কালো মেঘ-পানে চেয়ে এল ধেয়ে চাতক বিহ্‌বল বলে, দাও জল । ভূমিতলে হারা উৎসের ধারা অন্ধকারে কারাগারে । কার সুগভীর বাণী দিল হানি কালো শিলাতল- বলে, দাও জল ।। মা । বাছা, মন্ত্র করেছে কে তোকে, তোর পথ-চাওয়া মন টান দিয়েছে কে প্রকৃতি । সে যে পথিক আমার, হৃদয়পথের পথিক আমার । হায় রে আর সে তো এল না এল না, এ পথে এল না, আর সে যে চাইল না জল । আমার হৃদয় তাই হল মরুভূমি শুকিয়ে গেল তার রস- সে যে চাইল না জল ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-17