গীতবিতান
← সব গান

বলি গো সজনী, যেয়ো না

পর্যায়: প্রেম ও প্রকৃতি

বলি গো সজনী, যেয়ো না, যেয়ো না- তার কাছে আর যেয়ো না, যেয়ো না । সুখে সে রয়েছে, সুখে সে থাকুক- মোর কথা তারে বোলোনা, বোলো না ।। আমায় যখন ভালো সে না বাসে পায়ে ধরিলেও বাসিবে না সে । কাজ কী, কাজ কী, কাজ কী সজনী- মোর তরে তারে দিয়ো না বেদনা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28