গীতবিতান
← সব গান

বলো বলো বন্ধু বলো

পর্যায়: পূজা ও প্রার্থনা

বলো বলো, বন্ধু, বলো তিনি তোমার কানে কানে নাম ধরে ডাক দিয়ে গেছেন ঝড়-বাদলের মধ্যখানে ।। স্তব্দ দিনের শান্তিমাঝে জীবন যেথায় বর্মে সাজে বলো সেথায় পরান তিনি বিজয়মাল্য তোমার প্রাণে । বলো তিনি সাথে সাথে ফেরেন তোমার দুখের টানে ।। বলো বলো, বন্ধু, বলো নাম বলো তাঁর যাকে তাকে- শুনুক তারা ক্ষণেক থেমে ফেরে যারা পথের পাকে । বলো বলো তাঁরে চিনি ভাঙন দিয়ে গড়েন যিনি- বেদন দিয়ে বাঁধো বীণা আপন-মনে সহজ গানে । দুখীর আঁখি দেখুক চেয়ে সহজ সুখে তাঁহার পানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24