গীতবিতান
← সব গান

বলো সখী বলো তারি নাম

পর্যায়: প্রেম

টেক্কানী । বলো সখী, বলো তারি নাম আমার কানে কানে যে নাম বাজে তোমার প্রাণের বীণার তানে তানে । বসন্তবাতাসে বনবীথিকায় যে নাম মিলে যাবে বিরহী বিহঙ্গ-কলগীতিকায়, সে নাম মদির হবে যে বকুলঘ্রাণে । নাহয় সখীদের মুখে মুখে সে নাম দোলা খাবে সকৌতুকে । পূর্ণিমারাতে একা যবে অকারণে মন উতলা হবে সে নাম শুনাইব গানে গানে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18