গীতবিতান
← সব গান

বন্ধু রহো রহো সাথে

পর্যায়: প্রকৃতি

বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে।। বন্ধু, বেলা বৃথা যায় রে আজি এ বাদলে আকুল হাওয়ায় রে- কথা কও মোর হৃদয়ে, হাত রাখো হাতে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16