গীতবিতান
← সব গান

বনে এমন ফুল ফুটেছে

পর্যায়: প্রেম

খাম্বাজ । আড়মখেমটা বনে এমন ফুল ফুটেছে, মান ক'রে থাকা আজ কি সাজ । মান অভিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জমাঝে ।। আজ কোকিলে গেয়েছে কুহু মুহুর্‌মুহু, কাননে ওই বাঁশি বাজে । মান ক'রে থাকা আজ কি সাজে ।। আজ মধুরে মিশাবি মধু, পরানবঁধু চাঁদের আলোয় ওই বিরাজে । মান ক'রে থাকা আজ কি সাজে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-04