বনে বনে সবে মিলে চলো হো ! চলো হো ছুটে আয়, শিকারে কে রে যাবি আয় ! এমন রজনী বহে যায় রে ! ধনু বাণ বল্লম লয়ে হাতে আয় আয় আয় আয় রে ! বাজা শিঙ্গা ঘন ঘন- শব্দে কাঁপিবে বন, আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে, ছুটে যাবে কাননে কাননে, চারি দিক ঘিরে যাব পিছে পিছে, হোঃ হোঃ হোঃ হোঃ !