বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি ।
কোন্ সুদূরের আকাশ হতে আনব তারে ডাকি ।।
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো-
এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি ।।
উদাস-করা হৃদয়-হরা না জানি কোন্ ডাকে
সাগর-পারের বনের ধারে কে ভুলালো তাকে ।
আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায় গো-
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি ।।