বরিষ ধরা-মাঝে শান্তির বারি । শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধমুখে নরনারী ।। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোকপরিতাপ । হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি ।। কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান-অভিমান । বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে, জয় জয় হোক তোমারি ।।