গীতবিতান
← সব গান

বর্ষ ওই গেল চলে

পর্যায়: পূজা ও প্রার্থনা

বর্ষ ওই গেল চলে। কত দোষ করেছি যে, ক্ষমা করো- লহো কোলে।। শুধু আপনারে লয়ে সময় গিয়েছে বয়ে- চাহি নি তোমার পানে, ডাকি নাই পিতা ব'লে।। অসীম তোমার দয়া, তুমি সদা আছ কাছে- অনিমেষ আঁখি তব মুখপানে চেয়ে আছে। স্মরিয়ে তোমার স্নেহ পুলকে পূরিছে দেহ- প্রভু গো, তোমারে কভু আর না রহিব ভুলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-20