গীতবিতান
← সব গান

বৃষ্টিশেষের হাওয়া

পর্যায়: প্রকৃতি

বৃষ্টিশেষের হাওয়া কিসের খোঁজে বইছে ধীরে ধীরে । গুঞ্জরিয়া কেন বেড়ায় ও যে বুকের শিরে শিরে ।। অলখ তারে বাঁধা অচিন্‌ বীণা ধরার বক্ষে রহে নিত্য লীনা -এই হাওয়া কত যুগের কত মনের কথা বাজায় ফিরে ফিরে ।। ঋতুর পরে ঋতু ফিরে আসে বসুন্ধরার কুলে । চিহ্ন পড়ে বনের ঘাসে ঘাসে ফুলের পরে ফুলে । গানে পরে গানে তারি সাথে কত সুরের কত যে হার গাঁথে-এই হাওয়া ধরার কন্ঠ বাণীর বরণমালায় সাজায় ঘিরে ঘিরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01