গীতবিতান
← সব গান

আমার পরান যাহা চায়

পর্যায়: প্রেম

আমার পরান যাহা চায়, তুমি তাই তুমি তাই গো । তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো ।। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে- আর কিছু নাহি চাই গো ।। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস- দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও- আমি যত দুখ পাই গো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-06